খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


আসানসোলে আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল

  • ফ্যাক্ট ফাইল | Feb 05, 2026

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-আসাম রাজ্যে আদিবাসী সম্প্রদায়ের জনগণের উপর অত্যাচারের প্রতিবাদে আজ সকালে আসানসোলের বিএনআর মোড় থেকে বিক্ষোভ মিছিল করে পশ্চিম বর্ধমান জেলা
আদিবাসী সম্প্রদায়ের তরফে।

                                      নিজস্ব চিত্র

জেলা সম্পাদক মতিলাল সোরেন জানান আসামে দীর্ঘদিন ধরে আদিবাসী সম্প্রদায়ের জনগণের উপর অত্যাচার হচ্ছে গত ১৯ তারিখ আসামের নিজেদের ভূমিপুত্র বলে জাহির করা ব্যাক্তিরা আদিবাসী সম্প্রদায়ের ঘর পুড়িয়ে দিয়েছে এবং আদিবাসী সম্প্রদায়ের জনগণের উপর অত্যাচার করছে তাদের বক্তব্য আসামে শুধু আসামীরা থাকবে আদিবাসী সম্প্রদায়ের জনগণ সেখানে থাকতে পারে না তাই যে কোন ভাবে তাদের উৎখাত করার জন্য এই পরিকল্পনা। তারা পশ্চিম বর্ধমান জেলা শাসকের মাধ্যমে দেশের রাষ্ট্রপতির কাছে আবেদন করছেন অবিলম্বে আসামে আদিবাসী সম্প্রদায়ের জনগণের উপর আক্রমণ বন্ধ করতে এই কর্মসূচি করা হলো