Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
কৃষকদের আর্থিক সুরক্ষায় বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের! কিষান সম্মান নিধির পাশাপাশি মিলবে অতিরিক্ত ৩০০০ টাকা, ধান চাষিদের জন্যও বিশেষ সুবিধা   •   শীতকালীন সবজির চারা তৈরির প্রস্তুতি শুরু, ভালো ফলনের আশায় ব্যস্ত কৃষকরা   •   শীতের আগমনী বার্তা বাংলায়! শনিবার থেকেই নামতে পারে তাপমাত্রার পারদ, কালীপুজোর সকালে মিলবে হালকা শীতের আমেজ   •   জনসংযোগ দিবসে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা, সমস্যা সমাধানে উদ্যোগ   •   সোনাখালীতে বিজেপির বুদ্ধিজীবী সম্মেলন, সাংগঠনিক উদ্যোগে নজর কাড়লেন প্রদীপ সরদার   •   একের পর এক গ্রেপ্তার, উঠছে পুরনো অভিযোগ—সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে প্রকৃত বিচার?

অভিষেকের বিরুদ্ধে ফের থানায় অভিযোগ, সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে সরব বিজেপি

07 Jul 2026
05:20 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- ফের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া কোস্টাল থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস, যিনি ববি নামেও পরিচিত।

অভিযোগে তথাকথিত “ভাইপো গ্যাঙ”-এর বিরুদ্ধেও একাধিক আর্থিক অনিয়মের প্রসঙ্গ তোলা হয়েছে। বিজেপির দাবি, “সেবাশ্রয়” প্রকল্পের নামে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে এবং কয়েক কোটি টাকার ওষুধ নষ্ট হয়েছে। এই ঘটনায় সাধারণ মানুষের অর্থ অপচয়ের অভিযোগ তুলেছে বিরোধী শিবির।

বিজেপি নেতৃত্বের বক্তব্য, পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।

অন্যদিকে, এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করেছে তৃণমূল কংগ্রেস। যদিও ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।