Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

ভোট পরবর্তী হিংসার অভিযোগে বীরভূমে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি

06 Jul 2026
11:55 AM

 

বীরভূমে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। পাঁচড়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি কিশোর মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, রানিপাথর গ্রামের এক ব্যক্তির বাড়িতে হামলা ও গুলি চালানোর ঘটনায় জড়িত ছিলেন অভিযুক্ত। ভোট পরবর্তী অশান্তির আবহে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায়। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ।

তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর মণ্ডলকে গ্রেফতার করা হয়। ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, ভোটের পর থেকেই এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। যদিও শাসকদলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

news home ads