Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

মাছ চোর শওকতকে নিয়ে জীবনতলায় পুলিশ, রাস্তাজুড়ে উঠল ‘চোর’ স্লোগান

02 Jul 2026
05:32 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত শওকতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। মাছ চুরির মামলায় অভিযুক্ত ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ককে এদিন কড়া নিরাপত্তার মধ্যে ঘটনাস্থলে নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখতে অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণ করা হয়। এদিন জীবনতলার রাস্তায় শওকতকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের একাংশ ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। যদিও গোটা ঘটনায় এখনও পর্যন্ত প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব খাটিয়ে নানা বেআইনি কাজ চলছিল। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

news home ads