Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, বারুইপুর থানায় লিখিত অভিযোগ প্রাক্তন তৃণমূল সদস্যার স্বামীর বিরুদ্ধে

01 Jul 2026
01:21 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের চাকারবেড়িয়া এলাকার ১৬৯-১৭০ পার্টে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠেছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা আলেয়া বিবির স্বামী মনিরুল সরদারের বিরুদ্ধে।

অভিযোগ, সরকারি আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কারও কাছ থেকে ৮ হাজার, আবার কারও কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তাঁদের মধ্যে কেউ কেউ ঘর পেলেও অনেকেই এখনও আবাস যোজনার সুবিধা পাননি।

এলাকাবাসীর আরও অভিযোগ, টাকা দিতে অস্বীকার করলে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি দেওয়া হতো। পাশাপাশি অভিযুক্তের আত্মীয়-স্বজনেরা আবাস যোজনার ঘর পেয়েছেন বলেও দাবি তুলেছেন স্থানীয়রা।

এই ঘটনার প্রতিবাদে বুধবার বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার বাসিন্দা রাকিব মোল্লা, নাসির মোল্লা ও নুর ইসলাম মণ্ডল। তাঁদের দাবি, পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করুক।

এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা চন্দন মণ্ডল বলেন, আবাস যোজনার নামে সাধারণ মানুষের কাছ থেকে তোলা টাকা অবিলম্বে ফেরত দিতে হবে এবং অভিযুক্ত মনিরুল সরদারকে গ্রেফতার করতে হবে।

ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। যদিও অভিযোগের বিষয়ে অভিযুক্ত মনিরুল সরদারের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

 

news home ads