Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

মাতলা নদীর চরে বেআইনি নির্মাণে বুলডোজার, জীবনতলায় কড়া পুলিশি নিরাপত্তায় ভাঙার প্রস্তুতি

02 Jul 2026
04:19 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- মাতলা নদীর চরে অবৈধ নির্মাণকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল জীবনতলা এলাকা। অভিযোগ, শওকতের ছেলে ইমরান নদীর চর দখল করে বেআইনিভাবে নির্মাণ কাজ চালিয়েছিলেন। প্রশাসনের তরফে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলেও, সেই সময় পার হয়ে গেলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

এরপরই প্রশাসন কড়া অবস্থান নেয়। বেআইনি নির্মাণ ভাঙতে এলাকায় পৌঁছয় বুলডোজার। সম্ভাব্য উত্তেজনার কথা মাথায় রেখে জীবনতলার ওই ক্যাফে ও সংলগ্ন এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তারক্ষীও।

প্রশাসন সূত্রে খবর, নদীর চর ও সরকারি জমিতে বেআইনি দখলদারি রুখতে ধারাবাহিক অভিযান চালানো হবে। স্থানীয়দের একাংশ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানালেও, ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে।

আইন মেনে সরকারি জমি ও নদী এলাকার সুরক্ষা নিশ্চিত করতেই এই অভিযান বলে প্রশাসনের দাবি।

 

news home ads