Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
কৃষকদের আর্থিক সুরক্ষায় বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের! কিষান সম্মান নিধির পাশাপাশি মিলবে অতিরিক্ত ৩০০০ টাকা, ধান চাষিদের জন্যও বিশেষ সুবিধা   •   শীতকালীন সবজির চারা তৈরির প্রস্তুতি শুরু, ভালো ফলনের আশায় ব্যস্ত কৃষকরা   •   শীতের আগমনী বার্তা বাংলায়! শনিবার থেকেই নামতে পারে তাপমাত্রার পারদ, কালীপুজোর সকালে মিলবে হালকা শীতের আমেজ   •   জনসংযোগ দিবসে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা, সমস্যা সমাধানে উদ্যোগ   •   সোনাখালীতে বিজেপির বুদ্ধিজীবী সম্মেলন, সাংগঠনিক উদ্যোগে নজর কাড়লেন প্রদীপ সরদার   •   একের পর এক গ্রেপ্তার, উঠছে পুরনো অভিযোগ—সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে প্রকৃত বিচার?

দুর্গাপুরে দোলা সেনকে ঘিরে বিক্ষোভ, কালো পতাকা দেখাল বিজেপি কর্মীরা

01 Jul 2026
11:47 AM

 

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- দুর্গাপুরে তৃণমূল সাংসদ দোলা সেনকে ঘিরে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক পরিস্থিতি। বুধবার একটি কর্মসূচিতে যোগ দিতে গেলে বিজেপি কর্মীরা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বলে অভিযোগ।

ঘটনাস্থলে শুরু হয় স্লোগান ও পাল্টা স্লোগান। একদিকে বিজেপি কর্মীদের বিক্ষোভ, অন্যদিকে তৃণমূল সমর্থকদের পাল্টা প্রতিবাদে এলাকা জুড়ে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।

বিজেপির অভিযোগ, রাজ্যের বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। অন্যদিকে তৃণমূলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে।

যদিও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে।