Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
কৃষকদের আর্থিক সুরক্ষায় বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের! কিষান সম্মান নিধির পাশাপাশি মিলবে অতিরিক্ত ৩০০০ টাকা, ধান চাষিদের জন্যও বিশেষ সুবিধা   •   শীতকালীন সবজির চারা তৈরির প্রস্তুতি শুরু, ভালো ফলনের আশায় ব্যস্ত কৃষকরা   •   শীতের আগমনী বার্তা বাংলায়! শনিবার থেকেই নামতে পারে তাপমাত্রার পারদ, কালীপুজোর সকালে মিলবে হালকা শীতের আমেজ   •   জনসংযোগ দিবসে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা, সমস্যা সমাধানে উদ্যোগ   •   সোনাখালীতে বিজেপির বুদ্ধিজীবী সম্মেলন, সাংগঠনিক উদ্যোগে নজর কাড়লেন প্রদীপ সরদার   •   একের পর এক গ্রেপ্তার, উঠছে পুরনো অভিযোগ—সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে প্রকৃত বিচার?

সিটি অব ক্যালকাটা’কে ৩৪ বছরের বাম ও ১৫ বছরের তৃণমূল ধ্বংস করেছে, আর এটা হবে না: শুভেন্দু অধিকারী

12 Sep 2026
05:13 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক:  কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত পবিত্র ‘রাম কথা’ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যুগকবি ডঃ কুমার বিশ্বাসের পরিবেশনায় আয়োজিত এই বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানকে ঘিরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভক্ত ও দর্শকদের মধ্যে উৎসাহ দেখা যায়। ডঃ কুমার বিশ্বাসের কণ্ঠে রামকথার পরিবেশনা অনুষ্ঠানে এক বিশেষ আবহ তৈরি করে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। রামায়ণ ও ভগবান শ্রীরামের জীবন, আদর্শ এবং ভারতীয় সংস্কৃতিতে তার প্রভাবকে কেন্দ্র করেই অনুষ্ঠানের মূল বক্তব্য ও পরিবেশনা।

ধর্মীয় আবেগের পাশাপাশি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার ক্ষেত্রেও এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব রয়েছে বলে মত অনুষ্ঠানে উপস্থিতদের একাংশের।

নেতাজি ইন্ডোরে এই বিশেষ ‘রাম কথা’ অনুষ্ঠানকে ঘিরে কলকাতায় ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।