Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
রাজ্য ও জেলা বিজেপিতে সাংগঠনিক রদবদলের জল্পনা, পদ পাওয়ার দৌড়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নেতারা   •   সারা পশ্চিমবঙ্গকে ডেঙ্গিমুক্ত করার শপথ, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের   •   সমুদ্রতলের কেবলের ওপর নির্ভরশীলতা, বড় ডিজিটাল ঝুঁকির মুখে ভারত   •   তরুণদের কণ্ঠস্বর দমন করা হয়েছিল’, CPI(M)-কে নিশানা শমীক ভট্টাচার্যের   •   পুজো ও বিসর্জনে ডিজে নিষিদ্ধ, কড়া বার্তা শুভেন্দু অধিকারীর   •   ভেজাল ব্যবসার বিরুদ্ধে কড়া বার্তা দেবজিৎ সরকারের, দুর্নীতির মদতদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

খড়িবাড়িতে দলীয় কর্মসূচিতে প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির আক্রান্ত, অভিযোগ

07 Sep 2026
11:23 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক:  উত্তর ২৪ পরগনার খড়িবাড়িতে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থকদের হামলায় তিনি আক্রান্ত হন।

আজ খড়িবাড়িতে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন হুমায়ুন কবির। সেই সময়ই তাঁকে ঘিরে উত্তেজনা তৈরি হয় বলে জানা যায়। এরপর তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। হুমায়ুন কবিরের পক্ষ থেকে ঘটনার জন্য বিজেপিকে দায়ী করা হলেও, এই অভিযোগের বিষয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।

news home ads