Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
রাজ্য ও জেলা বিজেপিতে সাংগঠনিক রদবদলের জল্পনা, পদ পাওয়ার দৌড়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নেতারা   •   সারা পশ্চিমবঙ্গকে ডেঙ্গিমুক্ত করার শপথ, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের   •   সমুদ্রতলের কেবলের ওপর নির্ভরশীলতা, বড় ডিজিটাল ঝুঁকির মুখে ভারত   •   তরুণদের কণ্ঠস্বর দমন করা হয়েছিল’, CPI(M)-কে নিশানা শমীক ভট্টাচার্যের   •   পুজো ও বিসর্জনে ডিজে নিষিদ্ধ, কড়া বার্তা শুভেন্দু অধিকারীর   •   ভেজাল ব্যবসার বিরুদ্ধে কড়া বার্তা দেবজিৎ সরকারের, দুর্নীতির মদতদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বৃদ্ধ-বৃদ্ধা, বিশেষভাবে সক্ষম ও স্বামীহীনাদের ভাতা বৃদ্ধি, নবান্নে বড় ঘোষণা

07 Sep 2026
10:28 AM

বৃদ্ধ-বৃদ্ধা, বিশেষভাবে সক্ষম ও স্বামীহীনাদের ভাতা বৃদ্ধি, নবান্নে বড় ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক:সামাজিক সুরক্ষা জোরদারের লক্ষ্যে বড় পদক্ষেপ। নবান্ন সভাঘরে অনুষ্ঠিত অনুষ্ঠানে National Social Assistance Programme (NSAP)-এর আওতায় থাকা বৃদ্ধ-বৃদ্ধা, বিশেষভাবে সক্ষম এবং স্বামীহীনাদের মাসিক ভাতা ₹১,০০০ থেকে বাড়িয়ে ₹১,৫০০ করার ঘোষণা করা হয়েছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের প্রান্তিক ও আর্থিকভাবে দুর্বল মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ভাতা বৃদ্ধির ফলে NSAP-এর আওতাভুক্ত বহু উপভোক্তা সরাসরি উপকৃত হবেন বলে দাবি করা হয়েছে। বিশেষ করে প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম ব্যক্তি এবং স্বামীহীনাদের আর্থিক সহায়তা আরও বাড়ায় তাঁদের দৈনন্দিন জীবনযাপনে কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।

নবান্নের এই অনুষ্ঠানে সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করার পাশাপাশি প্রান্তিক মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়। ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে সরকারের জনকল্যাণমুখী পদক্ষেপ ।

news home ads