Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
দাসপুরে বিজেপির উদ্যোগে বস্ত্র ও ত্রিপল বিতরণ, উপস্থিত ভারতী ঘোষ   •   ভারতে মাংস উৎপাদনে শীর্ষে বাংলা, ডিম উৎপাদনে চতুর্থ   •   থ্যালাসেমিয়া নির্মূলে বিয়ের আগে রক্ত পরীক্ষা ও রেজিস্ট্রেশনের দাবি শর্বরী মুখার্জির   •   পল্লিশ্রী কলোনিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির, উপস্থিত ডা. শরদ্বত মুখোপাধ্যায়   •   টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে খড়্গপুরে বিশেষ উদ্যোগ, কর্মসূচিতে দিলীপ ঘোষ   •   উপনগরীর হারানো গৌরব ফিরিয়ে আনার অঙ্গীকার শমীক ভট্টাচার্যের

থ্যালাসেমিয়া নির্মূলে বিয়ের আগে রক্ত পরীক্ষা ও রেজিস্ট্রেশনের দাবি শর্বরী মুখার্জির

07 Sep 2026
08:39 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: সোনারপুরের একটি রিসোর্টে অভিনেত্রী পায়েল সরকারের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে থ্যালাসেমিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ প্রস্তাবের কথা জানালেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখার্জি। তাঁর বক্তব্য, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্ম রুখতে বিয়ের আগে হবু দম্পতির রক্ত পরীক্ষা করা এবং বিবাহের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা উচিত।

শর্বরী মুখার্জি বলেন, বিশেষ করে থ্যালাসেমিয়ার মতো বংশগত রোগ প্রতিরোধের কথা মাথায় রেখে বিয়ের সময় রক্তের গ্রুপ ও প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করা জরুরি। পাশাপাশি, যাঁরা ইতিমধ্যেই বিয়ে করেছেন কিন্তু এখনও বৈবাহিক রেজিস্ট্রেশন করেননি, তাঁদেরও রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

বিধায়কের দাবি, এই ধরনের সচেতনতা ও প্রয়োজনীয় পরীক্ষা বাধ্যতামূলক না হলে আগামী দিনে থ্যালাসেমিয়া নির্মূল করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। বিষয়টি নিয়ে তিনি বিধানসভায় প্রস্তাবও তুলবেন বলে জানান শর্বরী মুখার্জি।

তাঁর এই বক্তব্যকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী পায়েল সরকার থেকে শুরু করে সোনারপুরের বিধায়ক দেবাশীষ ধর-সহ উপস্থিত বিশিষ্টজনেরা প্রশংসা করেন। থ্যালাসেমিয়া প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিয়ের আগে রক্ত পরীক্ষা নিয়ে বৃহত্তর উদ্যোগের প্রয়োজন রয়েছে বলেও মত উঠে আসে অনুষ্ঠানে।

news home ads