লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


অভয়া তদন্তে আরও গতি, আর জি করে সিবিআই স্পেশাল টিম

  • ফ্যাক্ট ফাইল | Jun 15, 2026

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - অভয়া-কাণ্ডের তদন্তে আরও গতি আনতে এবার সিবিআই-এর স্পেশাল ইনভেস্টিগেশন টিম সরাসরি ঢুকে পড়ল আর জি কর হাসপাতালের অভ্যন্তরে। সোমবার সকালে হাসপাতালের জুবিলি বিল্ডিং ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। গোটা এলাকায় নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো কড়া।

 

 

 

সূত্রের খবর, তদন্তকারীরা হাসপাতালের একাধিক গুরুত্বপূর্ণ নথি, সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট বিভাগগুলির কার্যকলাপ খতিয়ে দেখতে শুরু করেছেন। তদন্তের স্বার্থে হাসপাতালের নির্দিষ্ট অংশে সাধারণ মানুষের প্রবেশেও সাময়িকভাবে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। জুবিলি বিল্ডিং ঘিরে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন ঘিরে হাসপাতাল চত্বরে তৈরি হয় চাঞ্চল্য।

 

এদিন সকাল থেকেই হাসপাতালের বিভিন্ন প্রবেশপথে বাড়ানো হয় নিরাপত্তা। তদন্তকারী আধিকারিকদের সঙ্গে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। সূত্রের দাবি, তদন্তের গতি বাড়াতেই বিশেষ টিম গঠন করে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

অভয়া-কাণ্ড সামনে আসার পর থেকেই রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পূর্ণ সত্য সামনে আনতে এবং সমস্ত দিক খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিক স্তরে তদন্ত চালাচ্ছে বলে জানা গিয়েছে। হাসপাতালের ভেতরে দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ পর্ব।

 

তদন্তের অগ্রগতির দিকে এখন নজর গোটা রাজ্যের। নতুন করে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এবং স্পেশাল টিমের তৎপরতায় তদন্ত আরও গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।