লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


গড়বেতায় কাটমানি ফেরত, তবুও প্রশ্নের মুখে দুর্নীতির দায়

  • পঞ্চায়েতের পাঁচ কাহন | Jun 11, 2026

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক - পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় সরকারি প্রকল্পের নামে আদায় করা তথাকথিত ‘কাটমানি’ ফেরত দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গড়বেতা ৩ নম্বর ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মেটাডহর পূর্ব বুথে বিজেপির উদ্যোগে আয়োজিত এক শিবিরে উপভোক্তাদের হাতে ফেরত তুলে দেওয়া হয় সেই টাকা। খাতায় নাম নথিভুক্ত করে ও সই করিয়ে টাকা ফেরতের এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

 

স্থানীয়দের অভিযোগ, আবাসন-সহ একাধিক সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে সাধারণ গরিব মানুষের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায় করা হয়েছিল। অভিযোগ, প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় বহু মানুষ বাধ্য হয়ে সেই টাকা দিয়েছিলেন। এদিন প্রকাশ্যে সেই অর্থ ফেরত দেওয়া হলেও, প্রশ্ন উঠেছে— শুধুমাত্র টাকা ফিরিয়ে দিলেই কি অপরাধের দায় শেষ হয়ে যায়?

নিজস্ব চিত্র

 

উপভোক্তাদের একাংশ জানিয়েছেন, নিজেদের প্রাপ্য টাকা ফিরে পেয়ে স্বস্তি মিললেও, যাঁরা এই টাকা আদায় করেছিলেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। সচেতন মহলের বক্তব্য, গরিব মানুষের প্রাপ্য সরকারি সুবিধার বিনিময়ে টাকা আদায় করা শুধুমাত্র অনৈতিক নয়, তা গুরুতর দণ্ডনীয় অপরাধও বটে। তাই পরিস্থিতির চাপে বা রাজনৈতিক পরিবর্তনের পর টাকা ফেরত দেওয়া হলেও, অপরাধের গুরুত্ব কমে না।

 

 

নিজস্ব চিত্র

 

এলাকায় এখন মূল দাবি উঠছে, শুধুমাত্র টাকা ফেরত নয়— অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হোক। গড়বেতার এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার রাজ্যের কাটমানি বিতর্ক রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।