লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


একসময় এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করা ‘ফলতার পুষ্পা’ আজ পুলিশের কড়া নিরাপত্তায় ঘুরলেন ফলতার বিভিন্ন এলাকায়।

  • ফ্যাক্ট ফাইল | Jun 11, 2026

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- একসময় এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করা ‘ফলতার পুষ্পা’ আজ পুলিশের কড়া নিরাপত্তায় ঘুরলেন ফলতার বিভিন্ন এলাকায়।

 

বৃহস্পতিবার পাঁচ দিনের পুলিশি হেফাজতের মধ্যে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ওরফে পুষ্পাকে নিয়ে তদন্তে নামে ফলতা থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোমরে দড়ি বাঁধা অবস্থায় এবং পরনে হাফপ্যান্ট পরে তাঁকে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিল পুলিশের একাধিক গাড়ি ও কড়া নিরাপত্তা বলয়।

 

পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে একাধিক নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে তথ্য সংগ্রহ ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়। যদিও তদন্তের খাতিরে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাতে চায়নি।

 

উল্লেখ্য, সম্প্রতি নেপাল সীমান্ত এলাকা থেকে এসটিএফের হাতে গ্রেপ্তার হন বহুচর্চিত এই তৃণমূল নেতা। পরে তাঁকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

নিজস্ব চিত্র

একসময় এলাকায় যার প্রভাব ও দাপট নিয়ে নানা আলোচনা ছিল, তাঁকে এই অবস্থায় দেখে বিস্মিত স্থানীয়দের একাংশ। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

 

যদিও পুরো বিষয়টি নিয়ে শাসকদলের তরফে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি।

 

তদন্ত চলছে… সামনে আসতে পারে আরও নতুন তথ্য।