অভিষেকের ‘ঔদ্ধত্যে’ চরম ক্ষুব্ধ কল্যাণ, মমতার সামনে অপশন রাখলেন তৃণমূল সাংসদ
- ফ্যাক্ট ফাইল | Jun 11, 2026
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের প্রকাশ্যে এল অসন্তোষের সুর। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আচরণ ও সিদ্ধান্ত গ্রহণের ধরণ নিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে তাঁর সাম্প্রতিক মন্তব্য ঘিরে।
দলীয় এক বৈঠকের পর সংবাদমাধ্যমের সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানান, দলে সকলের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, “কেউ যদি মনে করেন তিনিই শেষ কথা, তাহলে সেটা দলের পক্ষে শুভ নয়।” যদিও সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিলেও, তাঁর মন্তব্য যে অভিষেককেই উদ্দেশ্য করে তা রাজনৈতিক মহলের একাংশের মতে স্পষ্ট।
.jpeg)
সূত্রের খবর, সংগঠন ও প্রার্থী বাছাই নিয়ে দীর্ঘদিন ধরেই দলের অন্দরে মতভেদ তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই প্রকাশ্য ক্ষোভ নতুন করে অস্বস্তিতে ফেলেছে তৃণমূল নেতৃত্বকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিষয়টি এখন দলের সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরেই নির্ভর করছে। তিনি কীভাবে পরিস্থিতি সামাল দেন, সেটাই এখন দেখার।
এদিকে বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে দাবি করেছে, তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে। যদিও তৃণমূল নেতৃত্বের একাংশ এই ঘটনাকে “স্বাভাবিক মতপার্থক্য” বলেই ব্যাখ্যা করার চেষ্টা করছে।
রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন— দলীয় ঐক্য বজায় রাখতে কি কড়া পদক্ষেপ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি অভ্যন্তরীণ ক্ষোভ আরও বাড়বে?
