কাউন্সিলারের ওয়ার্ডে সরকারি সামগ্রী উদ্ধারে চাঞ্চল্য, তোলাবাজির অভিযোগে সরব বাসিন্দারা
- পৌর বার্তা | Jun 11, 2026
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক - দক্ষিণ ২৪ পরগণার Rajpur Sonarpur পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে বিপুল পরিমাণ সরকারি ও ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাড়ি ও কার্যালয় থেকে স্ট্রিট লাইট, ত্রিপল, সিমেন্টের বস্তা, বালতি, ব্লিচিং পাউডার-সহ বিভিন্ন সরকারি সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, এই সামগ্রী অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল।
ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। অভিযুক্তদের বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগান তোলা হয় এবং ডিম ছুঁড়ে প্রতিবাদ জানান এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।

বর্তমানে ওই ওয়ার্ডের কাউন্সিলার চন্দন ঘোষাল । এর আগে কাউন্সিলার ছিলেন তাঁর স্বামী দেবপ্রসাদ চক্রবর্তী । বিজেপির সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ৩ নম্বর মণ্ডলের সভাপতি Debaprasad Chakraborty অভিযোগ করেন, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মজুত করে রাখা হয়েছিল।
এলাকার একাংশের বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই ওয়ার্ডে তোলাবাজি চলছিল। বিজেপি কর্মী নিতাই মজুমদার অভিযোগ করেন, সরকারি প্রকল্পের কাজে যুক্ত ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়া হত। কমিশন না দিলে কাজ করতে দেওয়া হতো না বলেও অভিযোগ তাঁর।
অন্যদিকে স্থানীয় বাসিন্দা সৌমি চক্রবর্তী দাবি করেন, এলাকায় তেমন কোনও উন্নয়ন হয়নি। সরকারি অর্থে তৈরি শৌচালয় এখনও চালু হয়নি এবং জলনিকাশি ব্যবস্থারও বেহাল অবস্থা।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার বা এ বিষয়ে মন্তব্য করতে চাননি কাউন্সিলার ছন্দা ঘোষাল। ইতিমধ্যেই উদ্ধার হওয়া সরকারি সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
