লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


অভিযুক্ত তোলাবাজ তৃণমূল কর্মীকে সবুজ আবির লাগিয়ে বের করলেন বিজেপি নেতা অভিজিৎ রায়

  • ফ্যাক্ট ফাইল | Jun 11, 2026

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক - রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে বারাবনিতে। অভিযোগ, তোলাবাজির ঘটনায় নাম জড়ানো এক তৃণমূল কর্মীকে সবুজ আবির লাগিয়ে ঘর থেকে বের করে দিলেন বিজেপি নেতা অভিজিৎ রায়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে মাইথন পিকনিক স্পট এলাকায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছিল বলে অভিযোগ, বিজয় সিং নামে এক ব্যক্তি সরকারি অফিসের নাম করে তোলা তুলছেন। যদিও ভাইরাল সেই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি “পাবলিক নিউজ”।

 

 

 

অভিযোগ, ওই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এরপর বৃহস্পতিবার অভিযুক্ত বিজয় সিং বিজেপি নেতা অভিজিৎ রায়ের কাছে গিয়ে বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন বলে জানা যায়। তবে সেই সময় অভিজিৎ রায় তাঁকে দলে নিতে অস্বীকার করেন।

 

স্থানীয়দের দাবি, অভিজিৎ রায় অভিযুক্ত ব্যক্তিকে সবুজ আবির লাগিয়ে কটাক্ষ করে ঘর থেকে বের করে দেন। ঘটনাটির ভিডিও ও ছবি ইতিমধ্যেই এলাকায় ছড়িয়ে পড়েছে বলে খবর।

 

এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে বারাবনি জুড়ে। বিজেপির একাংশের দাবি, দুর্নীতির অভিযোগে নাম জড়ানো কাউকে দলে নেওয়া হবে না, সেই বার্তাই দিতে চেয়েছেন অভিজিৎ রায়। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

 

তবে ভাইরাল ভিডিও ও অভিযোগের সত্যতা প্রশাসনিকভাবে এখনও যাচাই করা হয়নি। ফলে গোটা ঘটনাকে ঘিরে জল্পনা ও বিতর্ক অব্যাহত রয়েছে।