কামালগাছি থেকে গ্রেপ্তার শওকত মোল্লা। গ্রেফতার করল এনআইএ
- ফ্যাক্ট ফাইল | Jun 05, 2026
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- দক্ষিণ ২৪ পরগনার কামালগাছি এলাকা থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ভাঙড় বিস্ফোরণ মামলার তদন্তে দীর্ঘ তল্লাশি ও নজরদারির পর শুক্রবার এই গ্রেপ্তারি অভিযান চালানো হয় বলে সূত্রের খবর।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। গত কয়েকদিন ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার তাঁর বাড়ি ও ঘনিষ্ঠদের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। তদন্তকারীদের দাবি, ঘটনার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন।
শুক্রবার কামালগাছি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে এনআইএ। তদন্তকারীরা মনে করছেন, ভাঙড় বিস্ফোরণ মামলার সঙ্গে যুক্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য এই গ্রেপ্তারের মাধ্যমে সামনে আসতে পারে।

ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছে। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
