লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


ভাঙড়ে অবৈধ নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত কলকাতা পুলিশ

  • ফ্যাক্ট ফাইল | Jun 05, 2026

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- পূর্ব কলকাতার জলাভূমিতে অবৈধ নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত হলেন কলকাতা পুলিশের একাধিক কর্মী। কিল, চড়, ঘুসি থেকে শুরু করে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। এমনকি এক পুলিশকর্মীর পোশাক ছিঁড়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভাঙড়ের হাতিশালা থানা এলাকার আবাদপাড়ায়।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যে সরকার পরিবর্তনের পর ২০১১ থেকে ২০২৬ সালের মধ্যে পুরসভা ও পঞ্চায়েত এলাকায় হওয়া বেআইনি নির্মাণ নিয়ে বড়সড় তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার অভিযানও শুরু হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবসের দিন পূর্ব কলকাতার জলাভূমি তথা ওয়েটল্যান্ড এলাকায় অবৈধ নির্মাণ বন্ধ করতে অভিযানে নামে কলকাতা পুলিশ। হাতিশালা থানার বিশাল পুলিশ বাহিনী আবাদপাড়ায় পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এলাকার মহিলা ও পুরুষেরা একযোগে পুলিশের উপর চড়াও হন। পুলিশকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর।


নিজস্ব চিত্র

 

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, প্রশাসনের নামে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছিল। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পুলিশ প্রশাসন।

প্রশাসনিক মহলের খবর, পূর্ব কলকাতার জলাভূমি রক্ষার্থে নিয়মবহির্ভূত গোডাউন, শোরুম, টিনের শেড-সহ একাধিক অবৈধ নির্মাণ দ্রুত ভাঙার প্রস্তুতি নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই এই বিষয়ে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।