লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


সরকারি অ্যাম্বুলেন্সের যন্ত্রাংশ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, এবার বডি পাচারের আশঙ্কা

  • ফ্যাক্ট ফাইল | Jun 05, 2026

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-দক্ষিণ ২৪ পরগনায় ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা-র ঘনিষ্ঠ বলে পরিচিত পঞ্চায়েত সদস্য সাইফুল্লাহ শাহ। অভিযোগ, একটি সরকারি অ্যাম্বুলেন্সের চাকা ও একাধিক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে আগেই বিক্রি করে দেওয়া হয়েছে। বর্তমানে অ্যাম্বুলেন্সটির শুধু বডি পড়ে রয়েছে এবং সেটিও দ্রুত অন্যত্র পাচার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

নিজস্ব চিত্র

 

স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই অ্যাম্বুলেন্সটি অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। সেই সুযোগেই ধাপে ধাপে গাড়ির বিভিন্ন অংশ খুলে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর বক্তব্য, সরকারি সম্পত্তি এভাবে বেহাত হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

 

যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত সাইফুল্লাহ শাহের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রশাসনের তরফেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের দাবি, সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ।

 

উল্লেখ্য, সম্প্রতি প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা-কে ঘিরেও একাধিক বিতর্ক সামনে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাঁর নাম রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্কে উঠে এসেছে।

এখন প্রশ্ন উঠছে, সরকারি অ্যাম্বুলেন্সের বাকি অংশও যদি পাচার হয়ে যায়, তাহলে তার দায় নেবে কে? স্থানীয়দের দাবি, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ করে অ্যাম্বুলেন্সটি উদ্ধার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক।