লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


বারুইপুর পৌরসভার সামনে বিজেপির বিক্ষোভ, জলকষ্ট-নিকাশি-অবৈধ নির্মাণ নিয়ে চাঞ্চল্য।

  • পৌর বার্তা | Jun 02, 2026

 বারুইপুর পৌরসভার সামনে বিজেপির বিক্ষোভ, জলকষ্ট-নিকাশি-অবৈধ নির্মাণ নিয়ে চাঞ্চল্য।

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- জলকষ্ট, নিকাশি সমস্যা এবং অবৈধ নির্মাণের প্রতিবাদে বিজেপির উদ্যোগে বারুইপুর পৌরসভার সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন বারুইপুর পশ্চিম ১ নং মণ্ডলের সভাপতি গৌতম চক্রবর্তী।

বিজেপির অভিযোগ, বারুইপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সংকট, ময়লা পরিষ্কারে অনিয়ম এবং অবৈধ নির্মাণের ঘটনা বেড়ে চলেছে। এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে পৌরসভার সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী ও সমর্থকরা।

বিক্ষোভকারীদের দাবি, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার প্রতি পৌরসভার উদাসীনতার কারণেই এলাকার বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অবিলম্বে জল সরবরাহের উন্নতি, নিয়মিত সাফাই ব্যবস্থা এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এদিন বিক্ষোভ মঞ্চ থেকে পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে দল।

অন্যদিকে বিষয়টি নিয়ে বারুইপুর পৌরসভার উপ-পৌরপ্রধান গৌতম কুমার দাস বলে জানান, গ্রীষ্মকালে জলের স্তর অনেকটাই কমে যাওয়ায় পাম্পিং স্টেশনগুলিতে জলের চাপ কমে যায়, যার ফলে সরবরাহে সমস্যা তৈরি হয়।

তিনি আরও বলেন, সম্প্রতি দু’দিন পানীয় জলের সমস্যা দেখা দিলেও তা পৌরসভার কারণে নয়। ডোয়ারিয়ায় পিএইচই-র মূল মেশিন খারাপ হয়ে যাওয়ায় ওই সমস্যা তৈরি হয়েছিল, যা বর্তমানে সমাধান হয়েছে। যেখানে এখনও আংশিক সমস্যা রয়েছে সেখানে পৌরসভার পক্ষ থেকে জলের ট্যাংক পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।

নিজস্ব চিত্র

উপ-পৌরপ্রধানের দাবি, অমৃত প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বারুইপুর পৌর এলাকায় পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশাবাদী পৌরসভা।