বিজেপি সমর্থনের জেরে মারধরের অভিযোগ, ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ বিজেপি কর্মীর
- পৌর বার্তা | May 31, 2026
বিজেপি সমর্থনের জেরে মারধরের অভিযোগ, ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ বিজেপি কর্মীর
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক-বিজেপি সমর্থন করার কারণে এক বিজেপি কর্মী-সমর্থককে মারধর, প্রাণনাশের হুমকি ও দীর্ঘদিন আতঙ্কে রাখার অভিযোগ উঠেছে ডায়মন্ড হারবার পৌরসভার একাধিক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগকারী সৈকত দাস সম্প্রতি ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সৈকত দাসের দাবি, ২০২৫ সালের ১৮ ডিসেম্বর কলেজপাড়া এলাকায় ‘জয় শ্রীরাম’ গান বাজানোকে কেন্দ্র করে তাঁর উপর হামলা চালানো হয়। লোহার রড ও বাঁশ দিয়ে মারধর, শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগও তুলেছেন তিনি। ঘটনার পর দীর্ঘদিন ধরে তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

অভিযোগে নাম রয়েছে পৌরসভার একাধিক কাউন্সিলরের। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে বিজেপির দাবি, রাজনৈতিক মতাদর্শের কারণে এই হামলা হয়েছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
