সুইমিংপুলে ডুবে স্কুল পড়ুয়ার মৃত্যু।
- ফ্যাক্ট ফাইল | May 28, 2026
সুইমিংপুলে ডুবে স্কুল পড়ুয়ার মৃত্যু।
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - আসানসোল শহরের নামী ইংরেজি মাধ্যমে বা ইংলিশ মিডিয়াম সেন্ট ভিনসেন্ট স্কুলে একটি মর্মান্তিক ঘটনায় এক ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আসানসোল দক্ষিণ থানার লোয়ার চেলিডাঙ্গার হুচুক পাড়ার বাসিন্দা মৃত স্কুল পড়ুয়ার আদ্রিক হিলিরিয়ান । আদ্রিক সেন্ট ভিনসেণ্ট স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়তো। স্কুলের সুইমিং পুলে এই ঘটনার পরে স্কুলের নজরদারি ও পড়ুয়াদের দেখভাল এবং নিরাপত্তা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃত স্কুল পড়ুয়ার পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আসানসোলের সেন্ট ভিনসেণ্ট স্কুলে একটি গ্রীষ্মকালীন বা সামার ক্যাম্প চলছিল। বৃহস্পতিবার সকালে সেই ক্যাম্পে সুইমিং পুলে প্রশিক্ষণের সময় দুর্ঘটনাটি ঘটে। সূত্র অনুসারে, লোয়ার চেলিডাঙ্গার হুচুক পাড়ার বাসিন্দা ষষ্ঠ শ্রেণির ছাত্র আদ্রিক হিলিরিয়ান অন্য ছাত্রদের সাথে সুইমিং পুলে সাঁতার কাটার সময় হঠাৎ জলে ডুবে যেতে শুরু করে। তা দেখে শিক্ষক ও কর্মীরা ছুটে আসেন। সকাল পৌনে নটা নাগাদ তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। স্মার্ট সিটি এই ঘটনায় স্কুল ক্যাম্পাসে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
স্কুলের অধ্যক্ষ রবি ভিক্টর, পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা হাসপাতালে ছুটে যান। এই ঘটনাটি আবারও সুইমিং পুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। উল্লেখ্য, কয়েক বছর আগে আসানসোল ক্লাবে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। যেখানে এক ব্যবসায়ী সাঁতার কাটার সময় জলে ডুবে মারা যান। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। স্কুল প্রশাসনও ঘটনাটি ঠিক কি কারণে ঘটেছে তা নিয়ে খোঁজ খবর ও তথ্য সংগ্রহ করছে।স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘটনা ঘটে কোনো মন্তব্য করা হয়নি।পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
