লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


আসানসোলে পালিত হল কোরবানির ঈদ, ছিল পুলিশি নিরাপত্তা ।

  • ফ্যাক্ট ফাইল | May 28, 2026

আসানসোলে পালিত হল কোরবানির ঈদ, ছিল পুলিশি নিরাপত্তা ।

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - বৃহস্পতিবার রাজ্যের সমস্ত জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে সাড়ম্ভের সহিত পালন করা হচ্ছে কুরবানি ঈদ যাকে মুসলিম সম্প্রদায়ে ঈদুল আযহা বা বকরিদ বলা হয়। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ঈদ গাহ, বা কব্রাস্থানে ঈদের নামাজ পাঠ করা হয় সে দৃশ্য দেখা মিললো পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ঈদ গাহ তে যেখানে বেশ সংখ্যা মুসলিম সম্প্রদায়ের ব্যাক্তিরা আজ সকাল প্রায় ৮টায় নামাজ পাঠ করলেন।। তবে নামাজ পাঠের সময় দেখা গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পুলিশের ছিলো কড়া নজরদারি বা নিরাপত্তা।ঈদের নামাজ পাঠের সময় মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ঈদের শুভেচ্ছা বার্তা দিতে দেখা গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকে

নিজস্ব চিত্র


বৃহস্পতিবার রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হল কোরবানির ঈদ, যা মুসলিম সম্প্রদায়ের কাছে ঈদুল আযহা বা বকরিদ নামে পরিচিত। বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সকাল থেকেই নামাজে অংশ নেন হাজার হাজার মানুষ।

 

নিজস্ব চিত্র

শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও ধর্মীয় স্থানে মোতায়েন ছিল বিপুল পুলিশ বাহিনী। টহলদারি চালানো হয় বিভিন্ন এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান মুসলিম সম্প্রদায়ের মানুষ। পাশাপাশি দেশ ও রাজ্যের শান্তি, সম্প্রীতি ও উন্নতির কামনায় প্রার্থনাও করা হয়।