লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


বারুইপুরের আখনা বাইপাসে দেশি পিস্তল সহ ধৃত যুবক, বাজেয়াপ্ত বাইক

  • ফ্যাক্ট ফাইল | May 26, 2026

বারুইপুরের আখনা বাইপাসে দেশি পিস্তল সহ ধৃত যুবক, বাজেয়াপ্ত বাইক

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-গোপন সূত্রে খবর পেয়ে সোমবার মধ্যরাতে এসআই অর্ঘ্য মণ্ডলের নেতৃত্বে পুলিশ ও সিএপিএফ বাহিনী আখনা বাইপাস রোডে অভিযান চালায়। মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সাব্বির বেগ (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

নিজস্ব চিত্র

ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশীয় একনলা আগ্নেয়াস্ত্র ও একটি কালো রঙের হিরো প্যাশন মোটরসাইকেল, নং WB96W1123। ধৃতকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।