চতুর্থ রাউন্ডের শেষে ৩০ হাজার ভোটে এগিয়ে
- ফ্যাক্ট ফাইল | May 24, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক ;-ফলতা পুনর্নির্বাচনে প্রথম রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা 9086 ভোটে এগিয়ে। দেবাংশুর প্রাপ্ত ভোট 9534। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএমের শম্ভুনাথ কুর্মি। তার প্রাপ্ত ভোট ৪৪৮। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা । তার প্রাপ্ত ভোট ২২৫। চতুর্থ স্থানে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান। জাহাঙ্গীরের প্রাপ্ত ভোট ২১০।

নিজস্ব চিত্র
দ্বিতীয় রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ১২ হাজার ৫৬৩ ভোটে এগিয়ে।দেবাংশুর প্রাপ্ত ভোট ১৫৮৮৩।দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী। তার প্রাপ্ত ভোট ৩৩২০। কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা পেয়েছেন ৭০৯ ভোট। চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। তার প্রাপ্ত ভোট ৪৮১।তৃতীয় রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী পেয়েছেন ২১৫৮৩ ভোট। ১৪ হাজার ২৩৭ ভোটে সিপিএম প্রার্থীর থেকে এগিয়ে তিনি। সিপিএম প্রার্থী পেয়েছেন ৭৩৪৬ ভোট কংগ্রেস পেয়েছে ১৪৭০ টি ভোট। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ১০৬২ টি ভোট।
