TMC র দুটি পার্টি অফিসে চললো বুলডোজার
- ফ্যাক্ট ফাইল | May 22, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-আসানসোলের বার্নপুরে TMC র দুটি পার্টি অফিসে চললো বুলডোজার, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো কার্যালয় গুলিরাজ্যে পালা বদলের পর বিভিন্ন এলাকায় বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণ ভাঙ্গা হচ্ছে সে দৃশ্য দেখা মিললো আজ

নিজস্ব চিত্র
পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শিল্প শহর বার্নপুরে সেখানে টিএমসির দুটো পার্টি অফিস ভাঙ্গা হলো এর মধ্যে একটি বাটা রোড এবং অন্যটি মসজিদ রোড এ অবস্থিত ছিল বার্নপুর সেল কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে আজ দুপুর ১২টায় জানিয়েছে যে এই দুটি পার্টি অফিস আইএসপি কারখানার জমি দখল করে অবৈধভাবে বানানো হয়েছিল আগে এই পার্টি অফিস কে ভাঙ্গার নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু পার্টি অফিস গুলি ভাঙ্গা হয়নি তাই আজ আই এস এর পক্ষ থেকে এ দুটি পার্টি অফিস কে ভেঙে দেওয়া হল
