লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


রুদ্রনগরে PWD বাংলো থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার

  • ফ্যাক্ট ফাইল | May 22, 2026

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-পিডব্লিউডি (PWD) বাংলো থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল রুদ্রনগর এলাকায়। ঘটনাটি ঘিরে বিধানসভা নির্বাচনের পর দক্ষিণ ২৪ পরগনায় রাজনৈতিক পারদ নতুন করে চড়তে শুরু করেছে। ​বিজেপির মন্ডল সভাপতি রাজেশ জানার দাবি, ওই বাংলোটিতে দীর্ঘদিন ধরে শাসকদলের মদতে বিভিন্ন অবৈধ কাজকর্ম চালানো হচ্ছিল। সাধারণ মানুষ এতদিন ভয়ে মুখ খুলতে পারেননি। রাজ্যে পরিস্থিতি বদলাতেই স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ওই বাংলোয় যান বিজেপি কর্মীরা।

                                 নিজস্ব চিত্র

সেখান থেকে প্রচুর পরিমাণ ত্রিপল ও জামাকাপড় উদ্ধার করা হয়েছে, সাগর বিডিও অফিসে নিয়ে আসা হয় গভমেন্ট অ্যাসেট সেখানে কিভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা ফেস্টুন এবং এই সরকারি প্রাণ সামগ্রী রাখা হয়েছিল অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তি দাবি জানান তিনি।​ অন্যদিকে বিজেপির সাগরের মুখপাত্র অরুনাভা দাস জানান তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতিগ্রস্ত একটি দল এর আগেও আমরা বলেছি সাধারণ মানুষ জানত তৃণমূল কংগ্রেস কোন কোন জায়গায় এই সমস্ত জিনিস মজবুত করে রেখেছে তাই সাধারণ মানুষ একত্রিত হয়ে উদ্ধার করে প্রশাসনের হাতে তুলে দিচ্ছে। অন্যদিকে, বিজেপির আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি জানান, উৎসবের মরসুমে এবং জরুরি ভিত্তিতে দুস্থ মানুষকে সাহায্যের জন্যই ওই ত্রিপল ও এনজিও-র দেওয়া জামাকাপড় মজুত রাখা হয়েছিল। বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি (MCC) চালু হয়ে যাওয়ায় সেগুলি সময়ে বিলি করা সম্ভব হয়নি। এই বিষয়ে তিনি আগেই বিডিও অফিসকে অবগত করেছিলেন এবং সেই অনুযায়ী প্রশাসনের প্রতিনিধিরাই এসে সামগ্রীগুলি নিয়ে গেছেন। নতুন সরকারের বিজেপি নেতাকর্মীদের মিথ্যা অপপ্রচার বন্ধ করে মানুষের সেবায় মন দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।