লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


স্থানীয় মানুষের সমস্যার কথা শুনলেন বিজেপি যুব নেতা অভিজিৎ রায়।

  • ফ্যাক্ট ফাইল | May 21, 2026

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-বারাবানী বিধানসভা কেন্দ্রের পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে নয়াবস্তি, গান্ধীনগর, বি ব্লক ও কদমতলা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় মানুষের সমস্যার কথা শুনলেন বিজেপি যুব নেতা অভিজিৎ রায়। এসময় এলাকার বাসিন্দারা পানীয় জল, নিকাশি ব্যবস্থা ও অন্যান্য মৌলিক পরিষেবা নিয়ে দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন।

                                     নিজস্ব চিত্র
অভিজিৎ রায় অভিযোগ করেন, তৃণমূল সরকারের আমলে গত ১৫ বছর ধরে এলাকার মানুষ পানীয় জল ও ড্রেনেজ সমস্যায় ভুগছেন। তিনি বলেন, বিজেপি সরকার গঠনের পর বারাবনির বিধায়ক অরিজিৎ রায়-এর নির্দেশে পানীয় জলের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে PHE বিভাগের আধিকারিকদের ডেকে এনে এলাকায় সমীক্ষা করান। PHE প্রকৌশলীরা আশ্বাস দেন, আগামী পনের দিনের মধ্যেই প্রয়োজনীয় কাজ শুরু করা হবে যাতে এলাকার মানুষ দ্রুত সমস্যার সমাধান পান।এদিন এলাকাবাসীর পক্ষ থেকে বিজেপি যুব নেতা অভিজিৎ রায়কে ব্যাপক সমর্থন জানানো হয়।