লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


নারেন্দ্রপুরে বিজেপি নেতার উপর নৃশংস হামলা

  • ফ্যাক্ট ফাইল | May 21, 2026

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-নারেন্দ্রপুরে বিজেপি নেতার উপর নৃশংস হামলা, আশঙ্কাজনক অবস্থায় SSKM-এ ভর্তি গভীর রাতে গাড়ি করে এসে হামলার অভিযোগ। বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধরের পর ICU-তে বিজেপি নেতা পাপ্পু সানা।দক্ষিণ ২৪ পরগনার নারেন্দ্রপুর থানার খেয়াদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার গভীর রাতে বিজেপি নেতা পাপ্পু সানা (৪৮)-র উপর নৃশংস হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ২টো নাগাদ পূর্ব যাদবপুর থেকে কয়েকজন যুবক গাড়ি করে এসে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে সংস্কৃতি আর্ট গ্যালারির সামনে পাপ্পু সানার উপর হামলা চালায়।

                                   নিজস্ব চিত্র

অভিযোগ, বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় তাঁকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হলে বর্তমানে তিনি ICU-তে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।ঘটনার খবর পেয়ে নারেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলের একটি দোকান থেকে CCTV ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ নজরদারি বাড়িয়েছে।এই ঘটনা নিয়ে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশীষ ধর তিনি জানান আমরা নিজেদেরকে অনেকটা শান্ত করে রেখেছি, তবে তৃণমূলের গুন্ডাবাহিনীরা কখনো শোধরাবে না। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে নরেন্দ্রপুর থানায়। আমরা তো আইনগত ব্যবস্থা নেবই। তবে তারা যদি শুধরে না যায় তাহলে ভবিষ্যতে তাদেরকে ভাবতে হবে।