পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন
- ফ্যাক্ট ফাইল | May 20, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :- মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে রোটারি ক্লাবের “প্রাণধারা-২” পরিস্রুত পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধনকৃষ্ণচন্দ্রপুর, ২০ মে ২০২৬: আজ, বুধবার সকাল ১১টায় দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের মথুরাপুরস্থ কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে “প্রাণধারা-২” প্রকল্পের শুভ উদ্বোধন হল।আবহমান ক্লাব অফ কলকাতার উদ্যোগে এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা, রোটারি ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অফ কোলভিল (টেক্সাস, ইউএসএ)-এর সহযোগিতায় এবং কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের সার্বিক ব্যবস্থাপনায় গড়ে ওঠা “কমিউনিটি পিউরিফায়েড ড্রিংকিং ওয়াটার প্রজেক্ট”-এর মাধ্যমে বিদ্যালয়ের প্রায় ৫০০০ ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর জন্য নিরাপদ ও পরিস্রুত পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করা সম্ভব হয়েছে।

নিজস্ব চিত্র
এই মানবকল্যাণমূলক প্রকল্পের শুভ উদ্বোধন করেন রোটারি ক্লাব অফ আবহমান কলকাতার সভানেত্রী রোটারিয়ান মিলি মৈত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান দীনেশ গাঙ্গুলি, রোটারিয়ান বেলা বোস, রোটারিয়ান প্রদ্যুৎ নারায়ণ দাস, বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী শশাঙ্ক শেখর নিয়োগী, শিক্ষক শ্রী ব্রজগোপাল মণ্ডল, শ্রী বিমান সরদার, শ্রী পুলক ছাটুই, শ্রী দেবদাস হালদার, শিক্ষাকর্মী শ্রী তরুণ কান্তি দাস-সহ বিদ্যালয়ের আবাসিক শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।*বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি বলেন, _“জলই জীবন— এই মন্ত্রকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আমরা আশাবাদী। এই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ের সকল সদস্যের স্বাস্থ্য সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল।”*উল্লেখ্য, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। এই প্রকল্প চালু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মীদের দৈনন্দিন জলের চাহিদা মিটবে এবং স্বাস্থ্যঝুঁকি কমবে বলে এলাকাবাসী মনে করছেন। আগামী দিনে বিদ্যালয়ের ছাত্রাবাস এবং ছাত্রীনিবাস এর জন্য এরকম প্রকল্প করার বিষয়ে চেষ্টা করবেন বলে জানিয়েছেন উপস্থিত রোটারিয়ানগণ। আজ বিদ্যালয়ের কয়েকজন মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে স্কলারশিপ এর চেক তুলে দেন তাঁরা।
