লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


বিধানসভা নির্বাচনের প্রার্থী পথ থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান

  • ফ্যাক্ট ফাইল | May 19, 2026

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-ফলতা ভোটে লড়বেন না পুষ্পা। জানালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান। বাঘ থেকে ইঁদুর । জনালো ফলতা বাসি। এবার কি সুশাসন ফলতাই। শাসকের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার জানিয়েছেন, শাসকের আইন নয় আইনের শাসন চলবে। এই বাংলায় তাহলে কি সুশাসন প্রতিষ্ঠিত হলো।প্রার্থীপদ ছাড়লেন জাহাঙ্গির খান, কেন? কারণ হিসেবে কী বললেন তিনি? পুনর্নির্বাচনের আগে বিজেপিকে কার্যত ওয়াকওভার দিয়ে দিল তৃণমূল। এদিকে ২৬ মে পর্যন্ত জাহাঙ্গির খানের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিস, নির্দেশ কলকাতা হাইকোর্টের। তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে জাহাঙ্গির খানকে, নির্দেশ আদালতের। তদন্তের উপর কোনও রকম স্থগিতাদেশ নয়, জানিয়েছে আদালত। যে মামলাগুলি ইতিমধ্যেই দায়ের হয়েছে শুধুমাত্র সেই মামলাগুলিতে কোনও পদক্ষেপ করবে না পুলিস, নির্দেশ আদালতের। প্রসঙ্গত, জাহাঙ্গির খান সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেও অফিসিয়ালি এভাবে সরে দাঁড়ানো যায় না বলেই জানা যাচ্ছে। কেননা নাম উইথড্র করার সময় পেরিয়ে গিয়েছে। ইভিএম মেশিনে তৃণমূল কংগ্রেসের লোগো থাকবে এবং সেখানে জাহাঙ্গিরের নামই থাকবে।

                                      নিজস্ব চিত্র

আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন। তার আগে আজ, ১৯ মে মঙ্গলবার প্রচারের শেষ দিনে রোড শো সেখানে। ফলতায় ২৫ কিলোমিটার রোড শো করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডার সমর্থনে এই রোড শো তাঁর। প্রসঙ্গত, দিনদুয়েক আগেই ফলতার জনসভা থেকে জাহাঙ্গির খানকে কড়া বার্তা দেওয়া হয়।তাহলে পুষ্পা ভয় পেয়েছে। ফলতা বাসিন্দাদের দাবি ২০১১ পালা বদলের পর শাসকের আইন চলত ফলতায়। আর এই আইনের বিচারক ছিল জাহাঙ্গীর খান। ২০২৬-এ বিজেপি ক্ষমতায় আসলে ধীরে ধীরে ক্ষমতাকচ্যুত হয়ে পড়ে জাহাঙ্গীর ও তার বাহিনী। সুশাসন প্রতিষ্ঠা হওয়ার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলছে ফল তার বাসিন্দারা। যদিও তৃণমূল কংগ্রেসের প্রার্থী নাম প্রত্যাহার করার কারণ জানিয়েছেন। তিনি জানিয়েছেন ফলতা উন্নয়নের প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সে কারণেই তিনি সরে দাঁড়াচ্ছেন। বিজেপি প্রার্থী দেবাংশ পান্ডার দাবি রত্নার দস্যু, আজ বাল্মিকী সাজার ইচ্ছা হয়েছে। মানুষ সরকারকে গ্রহণ করেছেন এবং লক্ষাদিক ভোটে তিনি জয়যুক্ত হবেন। এতদিন শাসকের আইন চলত।এবার বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার পর আইনের শাসন চালাবে এলাকায়। এবং ফলতাবাসীর পাশে থাকবেন বলে জানিয়েছেন তিনি।