টাকা ফেরানোর দাবিতে বিক্ষোভ ঠিকাদারদের।
- ফ্যাক্ট ফাইল | May 19, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-কোটি কোটি টাকা কাটমানি হিসাবে নেওয়া হত, তারপরেই তাঁরা কাজ পেতেন বলে অভিযোগ তুলেছেন ঠিকাদাররা।ভোটে না লড়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। এই পরিস্থিতি আরও বিপাকে পড়েছেন তিনি।

নিজস্ব চিত্র
এবার কাটমানির টাকা ফেরতের দাবিতে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন ঠিকাদাররা। অন্যদিকে, জাহাঙ্গির খান পূর্ত ও পরিবহন দফতরের কর্মাধ্যক্ষ। তাঁদের কাছ থেকে কোটি কোটি টাকা কাটমানি হিসাবে নেওয়া হত, তারপরেই তাঁরা কাজ পেতেন বলে অভিযোগ তুলেছেন ঠিকাদাররা। বিক্ষোভকারী বক্তব্য, "আমরা কাটমানির টাকা ফেরত চাই। সেই টাকা ফেরতের দাবিতে আমরা পোস্টার মেরেছি।" ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সেখানে।
