আসানসোলে ১৯নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কয়লা বোঝায় গাড়ি
- ফ্যাক্ট ফাইল | May 15, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-আসানসোলের ১৯নম্বর জাতীয় সড়কের আসানসোল গামী রাস্তায় মেলাকলা মোড় সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো কয়লা বোঝাই গাড়ি ।যদিও চালকচোট পেয়ে আহত হয়।ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ ওই কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে ট্রাকের চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।

নিজস্ব চিত্র
জানা যায় সালানপুর এলাকা থেকে কয়লা বোঝাই করে ওড়িশার উদ্যেশে যাচ্ছিলো ট্রাকটি।১৯নম্বর জাতীয় সড়কের মেলাকলা মোড় সংলগ্ন রাস্তার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি।যদিও একই কোম্পানির আরেক ট্রাক চালকের দাবি।গাড়িতে বৈধ কয়লা রয়েছে কাগজপত্র রয়েছে।তবে পুলিশ খতিয়ে দেখছে ট্রাকে থাকা কয়লা বৈধ না অবৈধ বলে জানা যায় আজ দুপুর ২টায়
