এলোকুয়েন্ট স্টিল প্রাইভেট লিমিটেড(বেসরকারি কারখানার )গেটের সামনে শ্রমিকদের বিক্ষোভ।
- ফ্যাক্ট ফাইল | May 15, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-আসানসোলের সালানপুর থানার দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডে অবস্থিত এলোকুয়েন্ট স্টিল প্রাইভেট লিমিটেড(বেসরকারি কারখানার )গেটের সামনে শ্রমিকদের বিক্ষোভ।

নিজস্ব চিত্র
উপস্থিত এলাকার আন্দোলনকারী হিসাবে পরিচিত অমর মাহাতোর নেতৃত্বে গেটের সামনে শ্রমিকরা গঙ্গাজল ছিটিয়ে প্রতিবাদ জানান। তাঁদের প্রধান দাবি শ্রমিকদের ন্যায্য মজুরি,শ্রমিকদের সেফটি ও নিরাপত্তা,শ্রমিকদের ৮ঘন্টা কাজ,হয়রানিমুক্ত কর্ম পরিবেশ সহ একাধিক দাবি।এইসব দাবি নিয়ে শ্রমিকেরা কারখানা কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি প্রদান করেন।কারখানার সামনে ঘটনাস্থলে সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।
