উচ্চ মাধ্যমিকের দক্ষিণ ২৪ পরগনা থেকে রয়েছে ১৯ জন
- ফ্যাক্ট ফাইল | May 15, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় ৬৪ জনের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা থেকে রয়েছে ১৯ জন। এর মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ১৮ জন ছাত্র জায়গা করে নিয়েছে মেধা তালিকায়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ প্রায় প্রতিটি স্থানেই (সপ্তম বাদে) কোনও না কোনও ছাত্র রয়েছে।

নিজস্ব চিত্র
মেধাতালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে ছাত্ররা আছে:
প্রথম: আদৃত পাল (প্রাপ্ত নম্বর ৪৯৬)
দ্বিতীয়: ঋতব্রত নাথ (প্রাপ্ত নম্বর ৪৯৫), ঐতিহ্য পাছাল (প্রাপ্ত নম্বর ৪৯৫)
তৃতীয়: সৌম্য রায় (প্রাপ্ত নম্বর ৪৯৪)
চতুর্থ: অর্কদ্যুতি ধর (প্রাপ্ত নম্বর ৪৯৩)
পঞ্চম: প্রিয়াংশু মুখোপাধ্যায় (প্রাপ্ত নম্বর ৪৯২), আলেখ্য মাইতি (প্রাপ্ত নম্বর ৪৯২)
ষষ্ঠ: প্রত্যুষ মণ্ডল (প্রাপ্ত নম্বর ৪৯১), শুভদীপ দিন্দা (প্রাপ্ত নম্বর ৪৯১), পল্লব কুমার ভাওয়াল (প্রাপ্ত নম্বর ৪৯১), অনিমেষ মুখোপাধ্যায় (প্রাপ্ত নম্বর ৪৯১)
অষ্টম: অরিত্র সরকার (প্রাপ্ত নম্বর ৪৮৯), ফারহান আলি (প্রাপ্ত নম্বর ৪৮৯)
নবম: সোহম বেজ (প্রাপ্ত নম্বর ৪৮৮)
দশম: সাগ্নিক ঘটক (প্রাপ্ত নম্বর ৪৮৭), মেঘন অধিকারী (প্রাপ্ত নম্বর ৪৮৭), সোহম ভৌমিক (প্রাপ্ত নম্বর ৪৮৭), সৃজন পাল (প্রাপ্ত নম্বর ৪৮৭) এছাড়া দক্ষিণ ২৪ পরগনার জয়নগর জেএম ট্রেনিং স্কুলের ছাত্র অরিত্র প্রামানিক ৪৮৭ নম্বর পেয়ে দশম স্থানে আছে
