প্রতিবাদে ক্যানিংয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ
- ফ্যাক্ট ফাইল | May 15, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-রাজ্যে পালা পরিবর্তনের পরেও পুলিশ কিনা তৃণমূলের হয়ে কাজ করছে! প্রতিবাদে ক্যানিংয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা কর্মীরা তৃণমূলকে হটিয়ে রাজ্যে ইতিমধ্যেই বিজেপির পরিবর্তনের সরকার স্থাপিত হয়েছে।

নিজস্ব চিত্র
কিন্তু এসবের মধ্যেও বিজেপি কর্মীদের বন্দুক উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা ক্যানিংয়ের মিঠাখালি এলাকায় বিজেপি কর্মীদেরকে বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকি দিয়েছে। এই হুমকির কথা সাথে সাথে ক্যানিং থানার আইসিকে জানানো হলেও তাঁদেরকে গ্রেফতারের জন্য কোন উদ্যোগই আইসি নেন নি বলে অভিযোগ বিজেপির। দুষ্কৃতিদের গ্রেফতার ও আইসির অপসারনের দাবিতে বৃহস্পতিবার রাতে ক্যানিং থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। দীর্ঘক্ষণ অবরোধ বিক্ষোভের পর রাতের মধ্যেই দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে ওঠে অবরোধ।
