খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


পিতৃহীন মেধাবীর লড়াইয়ে উজ্জ্বল সাফল্য*

  • ফ্যাক্ট ফাইল | May 08, 2026

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-মাধ্যমিকে ৬৩০ নম্বর পেয়ে নজর কাড়ল কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ওয়াসিম আকরাম ঘরামী।দক্ষিণ ২৪ পরগনার গ্রামীণ এলাকার এক সংগ্রামী পরিবারের মেধাবী ছাত্র ওয়াসিম আকরাম ঘরামী এবারের মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে সকলের প্রশংসা কুড়িয়েছে।কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে সে ৬৩০ নম্বর অর্জন করেছে। ওয়াসিমের বাড়ি ডাকাই তমারা গ্রামে। তার পিতা আব্দুল জুব্বার ঘরামীর মৃত্যু হয় প্রায় ছয় বছর আগে, যখন ওয়াসিম পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

                                   নিজস্ব চিত্র

সেই থেকে গৃহবধূ মা মুর্শিদা ঘরামী একাই অত্যন্ত কষ্টের মধ্যে পাঁচজনের সংসার সামলে ছেলেকে মানুষ করার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।**ফলাফলে দেখা যায়, বাংলা বিষয় ছাড়া প্রতিটি বিষয়েই ওয়াসিম লেটার মার্কস অর্জন করেছে। বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর ৭৭, ইংরেজিতে ৮৭, গণিতে ৯৬, ভৌতবিজ্ঞানে ৯১, জীবনবিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯০, ভূগোলে ৯০ এবং ঐচ্ছিক বিষয় পাওয়ার-এ ৯১ নম্বর পেয়েছে। তার এই সাফল্য শিক্ষক-শিক্ষিকা এবং এলাকাবাসীর মধ্যে বিশেষ উৎসাহ ও গর্বের সঞ্চার করেছে।ওয়াসিম ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। তবে আর্থিক অনটন তার স্বপ্নপূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পরিবারের সীমিত সামর্থ্যের কারণে উচ্চশিক্ষার ব্যয়ভার বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক চন্দন কুমার মাইতি জানান, ওয়াসিম অত্যন্ত মেধাবী, শান্ত ও পরিশ্রমী ছাত্র। সমাজের সহৃদয় ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংস্থা ও শিক্ষাপ্রেমী মানুষ যদি তার পাশে দাঁড়ান, তবে সে ভবিষ্যতে নিজের স্বপ্ন পূরণ করে সমাজের মুখ উজ্জ্বল করতে পারবে।