খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


গোপাল হত্যা কাণ্ডে মূল অভিযুক্ত কৃষ্ণা নোনিয়া গ্রেফতার,

  • ফ্যাক্ট ফাইল | May 08, 2026

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-গোপাল হত্যা কাণ্ডে মূল অভিযুক্ত কৃষ্ণা নোনিয়া গ্রেফতার, ইউপি জেল থেকে এনে আদালতে পেশচিনাকুরি গোপাল হত্যা কাণ্ডে বড় সাফল্য পেল নিয়ামতপুর থানার পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত কৃষ্ণা নোনিয়াকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেল থেকে ট্রানজিটে এনে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, মোবাইল চুরির একটি মামলায় সে উত্তরপ্রদেশে ধরা পড়ে জেলে ছিল।

                                    নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে খবর, ২০১৯ সালের ৮ তারিখ সংঘটিত এই বহুচর্চিত হত্যা কাণ্ডের পর থেকেই পলাতক ছিল কৃষ্ণা নোনিয়া। দীর্ঘ তদন্তের পর তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে নিয়ামতপুর থানার পুলিশ উত্তরপ্রদেশে যায় এবং আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে তাকে আসানসোলে নিয়ে আসে।শুক্রবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তদন্তকারীদের দাবি, জেরায় এই হত্যাকাণ্ড নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।উল্লেখ্য, এই ঘটনায় এর আগেই আরও তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার মূল অভিযুক্ত ধরা পড়ায় মামলার তদন্তে বড় অগ্রগতি হবে বলেই মনে করছে পুলিশ প্রশাসন।