প্রথম দশে নরেন্দ্রপুরের সাত
- ফ্যাক্ট ফাইল | May 08, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-মাধ্যমিকের প্রথম দশে জায়গা করে নিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সাত ছাত্র। তৃতীয় হয়েছে সৌর জানা (প্রাপ্ত নম্বর ৬৯৫), পঞ্চম হয়েছে সমন্তক কুণ্ডু (প্রাপ্ত নম্বর ৬৯৩, সপ্তম হয়েছে সমজ্যোতি দাস (প্রাপ্ত নম্বর ৬৯১)

নিজস্ব চিত্র
যুগ্ম ভাবে অষ্টম হয়েছে জীবিতেশ কায়াল (প্রাপ্ত নম্বর ৬৯০) ও সৌম্যকান্ত কুইল্যা (প্রাপ্ত নম্বর ৬৯০), নবম হয়েছে ঐশিক চক্রবর্তী (প্রাপ্ত নম্বর ৬৮৯), দশম হয়েছে অনুরাগ মণ্ডল (প্রাপ্ত নম্বর ৬৮৮)। এছাড়া সোনারপুর সারদা বিদ্যাপীঠের বিদিশা হালদার (প্রাপ্ত নম্বর ৬৯২) ষষ্ঠ স্থানে আছে।
মেধাতালিকায় জয়নগরের দুইমাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নিয়েছে জয়নগরের দুই ছাত্র। জয়নগর জেএম ট্রেনিং স্কুলের মৈনাক চক্রবর্তী ৬৯০ নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছে। পাশাপাশি দক্ষিণ বারাসত শিবদাস আচার্য হাই স্কুলের ছাত্র অয়ন হালদার ৬৮৮ নম্বর পেয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছে।
