খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


উত্তরা সিংহ হাজরার খাসতালুকে বারুদের স্তূপ?

  • ফ্যাক্ট ফাইল | May 08, 2026

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-পশ্চিমবঙ্গে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন, প্রশাসনের রাশ এখন সরাসরি রাজভবনের হাতে। কিন্তু নিরাপত্তার এই নিশ্ছিদ্র আবহেও বারুদের স্তূপ থেকে মুক্তি পাচ্ছে না রাজ্য। এবার খোদ গড়বেতার প্রাক্তন বিধায়িকা উত্তরা সিংহ হাজরার খাসতালুক হিসেবে পরিচিত বড়মুড়া অঞ্চলের বলরামপুরে মিলল বিপুল পরিমাণ তাজা বোমা। এই ঘটনায় গোটা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

                                     নিজস্ব চিত্র

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঝোপের আড়াল থেকে সারি সারি শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ। রাষ্ট্রপতি শাসনের মতো কঠোর প্রশাসনিক পরিস্থিতি তৈরি না হলে কি উত্তরা সিংহের গড়ে এ ধরনের বোমা গুলো উদ্ধার হত, তা নিয়ে উঠছে একাধিক তীক্ষ্ণ প্রশ্ন। রাজনৈতিক মহলে এখন তীব্র গুঞ্জন— তবে কি উত্তরা সিংহ হাজরা বোমা আর সন্ত্রাসের ওপর ভিত্তি করেই নিজের রাজনৈতিক জমি রক্ষা করতেন? আর তাঁর মদত দিতেন পুলিশ। না হলে এতদিন বোমাগুলো উদ্ধার করা যায়নি কেন? সেই কারণেই কি তার কোন আত্মীয়কে গড়বেতা থানার উচ্চ পদে নিয়ে আসা হয়েছিল? এইসব প্রশ্ন এখন জনমানসে।এলাকাবাসীর মনে আতঙ্ক দানা বেঁধেছে যে, কোনো বড়সড় রক্তক্ষয়ী সংঘর্ষ বা নাশকতার লক্ষ্যেই কি এই মারণাস্ত্র মজুত করা হয়েছিল? প্রশাসন বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করলেও জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাষ্ট্রপতি শাসনের জমানাতেও দুষ্কৃতীদের এই আস্ফালন প্রমাণ করে দিচ্ছে যে, গড়বেতার মাটিতে 'বারুদ-রাজনীতির' শিকড় কতটা গভীরে পৌঁছে ছিল। এখন দেখার, এই মারণাস্ত্রের নেপথ্যে থাকা প্রভাবশালীদের মুখোশ প্রশাসন টেনে খোলে কি না।