খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


লাদাক সীমান্তে নিভল বীরের প্রাণপ্রদীপ

  • ফ্যাক্ট ফাইল | May 08, 2026

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-গঙ্গাসাগরের বেগুয়াখালীতে গান স্যালুটে শেষ বিদায় অম্লান দাসকে সীমান্ত পাহারা দিতে দিতেই চিরতরে চোখ বুজলেন বাংলার আরও এক বীর সন্তান। লাদাকের হাড়হিম করা ঠান্ডায় কর্তব্যে অবিচল থাকাকালীনই মৃত্যু হলো ভারতীয় সেনার জওয়ান অম্লান দাসের (৪৫)। আজ, বৃহস্পতিবার তাঁর কফিনবন্দি দেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ল গোটা বেগুয়াখালী। ​সাগর ব্লকের বেগুয়াখালী গ্রামের বাসিন্দা অম্লান দাস গত ১৭ বছর ধরে ভারতীয় সেনার একজন গর্বিত সদস্য হিসেবে দেশের সেবা করে আসছিলেন। বর্তমানে তিনি লাদাকে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল হঠাৎই সেনার সদর দপ্তর থেকে বাড়িতে ফোন আসে। জানানো হয়, ডিউটি চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন অম্লানবাবু। চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ​মাঝবয়সী অম্লান দাসের মৃত্যুতে কার্যত দিশেহারা তাঁর পরিবার।

                                     নিজস্ব চিত্র

বাড়িতে রয়েছেন ​স্ত্রী ও ​দুই নাবালিকা কন্যা: যাদের মাথার উপর থেকে বাবার ছায়া সরে গেল নিমেষেই। দেশকে রক্ষা করাই ছিল ওর একমাত্র লক্ষ্য। কিন্তু এভাবে ওকে কফিনে মুড়ে ফিরতে হবে, তা আমরা কেউ ভাবতে পারিনি,"— কান্নায় ভেঙে পড়ে বললেন এক প্রতিবেশী।​আজ দুপুরে যখন জাতীয় পতাকায় মোড়া অম্লান দাসের নিথর দেহ গ্রামে এসে পৌঁছায়, তখন থমকে যায় গোটা এলাকা। শেষবারের মতো এই বীর যোদ্ধাকে দেখতে ভিড় জমান কয়েক হাজার মানুষ। পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে প্রশাসনের কর্তারা— চোখের জলে বিদায় জানান ঘরের ছেলেকে। ​বাংলার এই বীর সন্তানের আত্মত্যাগ বৃথা যাবে না। গঙ্গাসাগরের আকাশ-বাতাস আজ একটাই ধ্বনিতে মুখরিত— "শহীদ অম্লান দাস অমর রহে।"