বিজেপি তৃণমূলের মুখোমুখি মিছিল
- ফ্যাক্ট ফাইল | Apr 07, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-বারুইপুরের মনোনয়ন জমা কে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের মুখোমুখি মিছিলে উত্তেজনা স্লোগান পাল্টা স্লোগান সোনারপুর দক্ষিণের প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় মিছিল সহকারে বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে আসছিলেন সেই পথেই ফুলতলী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ মণ্ডলের সমর্থনে মিছিল আসছিল

নিজস্ব চিত্র
বারুইপুর থানার সামনে হয়ে এসডিও অফিসে আরবির সামনে মিছিল মুখোমুখি হতেই উত্তেজনা শ্লোগান পাল্টা স্লোগান, শোনা গেল চোর চোর শ্লোগান, রূপা গাঙ্গুলীর অভিযোগ তার মিছিল আটকানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু পারেনি তৃণমূল। গণেশ চন্দ্র মন্ডল বলেন দুটো মিছিল মুখোমুখি হয়েছিল কিন্তু কোন গন্ডগোল হয়নি দুটো মিছিল মুখোমুখি হলে যা হয় সেটাই। গণতান্ত্রিক দেশ সবাই ন নমিনেশন দেবে ।
