লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


।। ভোট যুদ্ধ নয়, চাই ভোট উৎসব ।।

  • সম্পাদকীয় কলম | Jul 07, 2023

 ভোট হল, কোনো সমষ্টিগত সিদ্ধান্ত গ্রহণ বা প্রতিনিধি নির্বাচনের উদ্দেশ্যে কোনো সভা, সমিতি বা নির্বাচনী এলাকায়, মতামত প্রকাশের একটি মাধ্যম। সাধারণত আলোচনা, বিতর্ক বা নির্বাচনী প্রচারণার পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে থাকে। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিগণ দায়িক্ত লাভ করেন। একজন নির্বাচিত প্রতিনিধি নির্দিষ্ট নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন। ভোটদানের অধিকার সম্পন্ন ব্যক্তিদের বলা হয় "ভোটার"। বর্তমানে ভোটটা যেন কেমন হয়ে পরেছে। একটা সময় ভোট মানে উৎসব। ভোট মানে আনন্দ। আর এখন ভোট মানে চাওয়া পাওয়া, হিংসা, মারামারি। ভোট উত্তাপ প্রতিযোগীদের মধ্যে ছাড়িয়ে এখন সাধারনের ঘরে ঘরে পৌছে গিয়েছে।প্রতিযোগীরা স্বার্থে  হিংসা ভাবাপন্ন হয়ে পরছে। মরন কামড় দেন তারা। প্রতিশোধের আগুন নিয়ে খেলে। তাহলে সে ভোটের মানে কি? খুন, আক্রান্ত, আক্রমন এযেন এক নতুন প্রতিশোধের অধ্যায় হয়ে পড়েছে। প্রতিটি জায়গায় প্রতিটি মুহুর্তে আতঙ্ক যেন কালো মেঘের মতো গ্রাস করছে এই সমাজকে। এই যেমন, এবারের ২০২৩ সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আমরা রাজ্যের খবর করিনা ঠিকিই। কিন্তু আমার জেলা। আমার দক্ষিণ ২৪ পরগনা যে  স্বতন্ত্র জেলা। অথচো আজ যেন পরাধীন, কোন এক অনুশাসনের কাছে। আমরা কেন হিংসা আর মারামারির কাছে সমাজের সবাই ভয় পেয়ে পিছিয়ে পরেছি? আসলে পূর্বের অভিঞ্জতা আমাদের যে পিছু ছাড়ছেনা।কলম আর বই যেন বোম পিস্টল ছুড়ির কাছে নতো শিকার করে নিচ্ছে। মানুষ চায় তাদের অধিকার তারা পাক। তাহলে  এমন কেন। যোগ্যরা পিছনে অযগ্যরা সামনে । শনিবার পঞ্চায়েত নির্বাচন। যদি সন্ত্রস্ত হয় নির্বাচনের দিন? আমরা তো ভরসায় থাকি পুলিশ প্রশাসনের প্রতি। তবু সে ভরসা কি সাত দেয়! জানানেই কত মায়ের কোল খালি হবে, কত বাবা চোখের জল ফেলবে, কতো ভাই কত বোন হাহাকার করবে প্রিয়জনদের হারিয়ে। আসুননা যুদ্ধটা নয় ব্যালটে থাক, নিজেরা নিজেদের মতো করে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে ভোট আনন্দ উৎসবে মেতে উঠি। আমরা সবাই নতুন সূর্য দেখি একসাথে। থাকনা বোম পিস্তল আর ছুড়ির লাল চোখ রাঙানির ভাব মুর্তি। ছাড়ুননা দখলের এই গনতন্ত্র নীতি। আসুন না আমরা সবাই শান্তিতে ভোট উৎসব নিয়ে থাকি। এটাইতো আমাদের অধিকার।  এটা যেমন আমার অঙ্গিকার তেমনি আপনারাও অঙ্গিকার করুন। ভোট মানে উৎসব, ভোট মানে আনন্দ। হিংসার প্রতিযোজিতা না করে আসুননা স্নেহ ভালোবাসার প্রতিযোগিতা করি। এই সফৎ নিই আমরা। বিউরো রিপোট জেলার বার্তা।