Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

আইন নিজের হাতে তুলে নেওয়ার মানসিকতা অভ্যাসে পরিণত হয়েছে’, তৃণমূলকে নিশানা দেবজিৎ সরকারের

02 Sep 2026
05:59 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক:  পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। তাঁর অভিযোগ, গত পনেরো বছর ধরে রাজ্যে ক্ষমতায় থাকার সময় তৃণমূলের নেতা-কর্মীদের একাংশের মধ্যে আইন না মানা, প্রশাসনকে উপেক্ষা করা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার মানসিকতা তৈরি হয়েছে।

দেবজিৎ সরকারের বক্তব্য, “পশ্চিমবঙ্গে এখন আর আগের সরকার নেই। আইন না মানা, প্রশাসনকে উপেক্ষা করা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার মানসিকতা গত পনেরো বছরে তৃণমূলের নেতা-কর্মীদের এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে। সেই অভ্যাস থেকেই তাঁরা এখনও বেরিয়ে আসতে পারছেন না।”

তৃণমূলের বিরুদ্ধে অতীতে একাধিক উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগ তুলে তিনি বলেন, ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সময়ে এমন কিছু বক্তব্য সামনে এসেছে, যা প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল।

দেবজিৎ সরকারের আরও অভিযোগ, পুলিশের উপর হামলার আহ্বান এবং পুলিশকর্মীদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার মতো বক্তব্যও বিভিন্ন সময়ে শোনা গিয়েছে। তাঁর দাবি, এই ধরনের রাজনীতি ও অরাজকতার বিরুদ্ধে মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে।

তিনি বলেন, “সেই অন্যায় ও অরাজকতার বিরুদ্ধে দাঁড়িয়েই মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে।”

 

news home ads