Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট

20 Sep 2026
10:43 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: সেপ্টেম্বরের শেষ সপ্তাহে টানা পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। United Forum of Bank Unions (UFBU)-এর ডাকে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর ২০২৬ দেশজুড়ে তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের কর্মসূচি রয়েছে। তার আগে ২৬ সেপ্টেম্বর চতুর্থ শনিবার এবং ২৭ সেপ্টেম্বর রবিবার হওয়ায়, শাখাভিত্তিক পরিষেবায় টানা পাঁচ দিন প্রভাব পড়তে পারে। 

ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির অন্যতম প্রধান দাবি হল সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করা। পাশাপাশি কর্মীদের পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ বা PLI সংক্রান্ত বিষয় নিয়েও সংগঠনগুলির আপত্তি রয়েছে। পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালুর বিষয়ে ২০২৪ সালে চুক্তি হলেও তা এখনও সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে ইউনিয়নগুলির দাবি। 

ধর্মঘটের ফলে বিশেষ করে ব্যাঙ্কের শাখায় গিয়ে করতে হয় এমন পরিষেবা—নগদ জমা ও উত্তোলন, চেক সংক্রান্ত কাজ, ড্রাফট, নথি যাচাই এবং অন্যান্য কাউন্টার পরিষেবা—ব্যাহত হতে পারে। তবে ATM, UPI, মোবাইল ব্যাঙ্কিং ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবা চালু থাকার সম্ভাবনা রয়েছে। 

পরিস্থিতি মোকাবিলায় অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা দফতর সরকারি ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক এবং NABARD-এর কর্তাদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছে। লক্ষ্য, ধর্মঘটের সময়েও যাতে জরুরি ব্যাঙ্কিং পরিষেবা যতটা সম্ভব সচল রাখা যায়।

গ্রাহকদের তাই ২৮ সেপ্টেম্বরের আগে প্রয়োজনীয় শাখাভিত্তিক ব্যাঙ্কের কাজ সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে নিজের ব্যাঙ্কের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি দেখে পরিষেবার পরিস্থিতি নিশ্চিত করাও জরুরি। 

 

news home ads