Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
বিধাননগরে সাংসদ তহবিল থেকে ২টি অ্যাম্বুলেন্স, ডেঙ্গি প্রতিরোধে সচেতনতার বার্তা স্বাস্থ্যমন্ত্রীর   •   উৎসর্গ’ রক্তদান শিবিরে মানবিকতার বার্তা অগ্নিমিত্রা পালের   •   তারাপীঠ মন্দিরে ‘তারা মা’-এর দর্শন ও পুজোদান | বীরভূমে শুভেন্দু অধিকারী   •   যাদবপুরে ভারতমাতার বন্দনায় ১০ হাজার কণ্ঠে ধ্বনিত ‘বন্দে মাতরম্’   •   কৃষকদের জন্য বড় উদ্যোগ, খরিফ ২০২৬ ফসল বীমার আবেদনের সময়সীমা বাড়ল ১৫ সেপ্টেম্বর পর্যন্ত   •   নেপালের ভয়াবহ দুর্যোগে নিখোঁজ ও বিপদগ্রস্ত পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে ‘তারা মা’-এর দর্শন ও পুজোদান | বীরভূমে শুভেন্দু অধিকারী

29 Aug 2026
07:22 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বীরভূম সফরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার, ২৯ আগস্ট, বীরভূম সফরের শুরুতেই তারাপীঠ মন্দিরে গিয়ে ‘তারা মা’-এর দর্শন ও পুজো দেন তিনি। তাঁর সফরকে ঘিরে সকাল থেকেই তারাপীঠে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক তৎপরতা। 

তারাপীঠে পৌঁছে মন্দিরে প্রবেশ করে দেবী তারা-র কাছে পুজো ও প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। সিদ্ধপীঠ তারাপীঠে ‘তারা মা’-এর দর্শন ঘিরে ভক্তদের মধ্যেও ছিল বিশেষ আগ্রহ। এরপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বীরভূমের অন্যান্য অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। 

চলতি বছর তারাপীঠকে ঘিরে একাধিক উন্নয়নমূলক ও ধর্মীয় উদ্যোগের পরিকল্পনা সামনে এসেছে। কৌশিকী অমাবস্যায় মন্দির চত্বরে পুষ্পবৃষ্টির পরিকল্পনা এবং নতুন সেবা শিবির নিয়েও প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছে। 

মুখ্যমন্ত্রীর এই সফরে তারাপীঠ মন্দিরের উন্নয়ন, পরিষেবা ব্যবস্থা এবং বীরভূমের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কী বার্তা উঠে আসে, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

 

news home ads