Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

দমদমে TMC কাউন্সিলরকে ঘিরে উত্তেজনা, পোড়া মবিল মাখানোর অভিযোগ

29 Jun 2026
08:17 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক -উত্তর ২৪ পরগনার দমদমের সবুজতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তাপস রায়কে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হলো। অভিযোগ, ভোটার কার্ড সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতার একাংশ কাউন্সিলরের গায়ে পোড়া মবিল মাখিয়ে বিক্ষোভ দেখায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবুজতলার ওয়ার্ড অফিসে ভোটার কার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে বহু মানুষ জড়ো হয়েছিলেন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সংশোধন ও নাম সংক্রান্ত নানা সমস্যা মেটেনি। সেই ক্ষোভ থেকেই বিক্ষোভ শুরু হয়।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে কাউন্সিলর তাপস রায়কে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। অভিযোগ, সেই সময় তাঁর গায়ে পোড়া মবিল মাখিয়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। যদিও এই ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের ক্ষোভেরই বহিঃপ্রকাশ এই ঘটনা। অন্যদিকে তৃণমূলের দাবি, পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা করা হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

news home ads