Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

বেলডাঙায় নাবালিকা খুনে চাঞ্চল্য, ‘চুরি’ দেখে ফেলায় কুপিয়ে হত্যার অভিযোগ

28 Jun 2026
11:36 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - মুর্শিদাবাদের বেলডাঙায় নাবালিকা খুনের ঘটনায় সামনে এলো নতুন মোড়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চুরির ঘটনা দেখে ফেলায় নাবালিকাকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয়ে থাকতে পারে। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতদের মধ্যে রয়েছে নাবালিকার এক মাসির ছেলে বলেও জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নৃশংসভাবে নাবালিকাকে হত্যা করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে উঠে এসেছে চুরির সম্ভাব্য যোগসূত্র। তদন্তকারীদের অনুমান, অভিযুক্তরা কোনও চুরির কাজে যুক্ত ছিল এবং সেই সময় নাবালিকা বিষয়টি দেখে ফেলায় তাকে খুন করা হয়। যদিও পুরো ঘটনার তদন্ত এখনও চলছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্তদের দ্রুত কড়া শাস্তির দাবিতে সরব স্থানীয় মানুষজন। মৃত নাবালিকার পরিবারও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

 

news home ads