Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

পরিবেশ রক্ষায় কোদাল হাতে প্রতিমন্ত্রী, পুকুর পরিষ্কারে নামলেন মৌমিতা বিশ্বাস মিশ্র

28 Jun 2026
11:31 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - পরিবেশ রক্ষা ও শহরকে পরিচ্ছন্ন রাখতে এবার সরাসরি রাস্তায় নামলেন প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। সেই অভিযানে নিজে হাতে কোদাল তুলে নিয়ে পুকুর পরিষ্কারের কাজে অংশ নেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পুকুরে জমে থাকা আবর্জনা ও নোংরা পরিষ্কার করতে উদ্যোগ নেওয়া হয়। এলাকার বাসিন্দাদের সচেতন করতে এবং পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে এই কর্মসূচিতে যোগ দেন প্রতিমন্ত্রী।

অভিযান চলাকালীন পুকুর থেকে প্লাস্টিক, আগাছা ও বিভিন্ন আবর্জনা পরিষ্কার করা হয়। মৌমিতা বিশ্বাস মিশ্র নিজেও পুকুরে নেমে পরিষ্কার অভিযানে অংশগ্রহণ করেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তিনি জানান, পরিবেশ রক্ষা শুধুমাত্র সরকারের কাজ নয়, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্ন শহর ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

news home ads